ম্যানকোসিল ৭২ ডব্লিউপি এটি প্রবহমান এবং স্পর্শক দ্বৈত ক্রিয়াসম্পন্ন। ম্যানকোসিল ৭২ ডব্লিউপি এর মধ্য থাকা মেটালেক্সিল গাছের ভিতরে দ্রুত শোষিত হয়ে ছত্রাকের RNA সিন্থেসিস বন্ধ করে গাছের ভিতর ও বাহির থেকে সুরক্ষা দেয়, আর ম্যানকোজেব গাছের বাইরে প্রতিরক্ষামূলক প্রলেপ তৈরি করে স্পোরের অঙ্কুরণ রোধ করে। ম্যানকোসিল ৭২ ডব্লিউপি বিভিন্ন রোগ যেমনঃ লেট ব্লাইট, আর্লি ব্লাইট, ডাউনি মিল্ডিউ, ড্যাম্পিং অফ ইত্যাদি নিয়ন্ত্রণে কার্যকর। প্রধান ফসল আলু, টমেটো, সবজি ইত্যাদি। এটি প্রতিরোধক এবং প্রতিষেধক উভয় হিসেবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় এবং ফলন বাড়ায়।
200৳ Original price was: 200৳ .150৳ Current price is: 150৳ .
ম্যানকোসিল ৭২ ডব্লিউপি কটি অত্যন্ত কার্যকরী ও বিশ্বস্ত অন্তর্বাহী (Systemic) ও স্পর্শক (Contact) দ্বৈত ক্রিয়াসম্পন্ন ছত্রাকনাশক। এটি বিশেষ করে Oomycetes জাতীয় রোগজীবাণু (যেমন Phytophthora ও Pythium) দ্বারা সৃষ্ট রোগ দমনে অত্যন্ত কার্যকর। এর মূল উপাদান হলো মেটালেক্সিল (Metalaxyl) ৮% + ম্যানকোজেব (Mancozeb) ৬৪%। মেটালেক্সিল গাছের ভেতরে প্রবেশ করে রোগজীবাণুর বৃদ্ধি ও বিস্তার দমন করে, আর ম্যানকোজেব গাছের পাতার উপর একটি প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে স্পোরের অঙ্কুরোদগম রোধ করে। নিচে ম্যানকোসিল ৭২ ডব্লিউপি-এর কার্যপদ্ধতি ও ব্যবহারের বিস্তারিত উল্লেখ করা হলো।
এজন্য এটি লেট ব্লাইট (নবী ধ্বসা), ডাউনি মিল্ডিউ ইত্যাদি রোগে খুব কার্যকর, কারণ এসব রোগে স্পোর দিয়ে দ্রুত ছড়ায়। প্রতিরোধক হিসেবে স্প্রে করলে স্পোর ধ্বংস/নিয়ন্ত্রণের সুবিধা সবচেয়ে বেশি পাওয়া যায়।
| ফসল | রোগ | মাত্রা |
| আলু | মড়ক / পচন / লেট ব্লাইট | ১ লিটার পানির জন্য ৩ – ৫ গ্রাম |
| টমেটো | মড়ক / পচন / লেট ব্লাইট | ১ লিটার পানির জন্য ৩ – ৫ গ্রাম |
280৳ Original price was: 280৳ .240৳ Current price is: 240৳ .