জীবন হিউমিক এসিড জৈব সার Jibon (Humic Acid + Organic fertilizer)

জীবন একটি জৈব সার এর মধ্য আছে হিউমিক এসিড , অর্গানিক ম্যাটার , সামুদ্রিক শৈবালের মিশ্রণ , অ্যামিনো এসিড, ও সাথে অন্যান্য উপকারী উপাদানের মিশ্রণ । এই সকল কিছু মিলে উদ্ভিদের পুষ্টিগুণ পূরণ ও মাটির উর্বরতা বৃদ্ধির কাজ করে।

৳ 160.00

8 People watching this product now!

জীবন হিউমিক এসিড

জীবন একটি জৈব সার এর মধ্য আছে হিউমিক এসিড , অর্গানিক ম্যাটার , সামুদ্রিক শৈবালের মিশ্রণ , অ্যামিনো এসিড, ও সাথে অন্যান্য উপকারী উপাদানের মিশ্রণ । এই সকল কিছু মিলে উদ্ভিদের পুষ্টিগুণ পূরণ ও মাটির উর্বরতা বৃদ্ধির কাজ করে।

 

জীবন এর কাজ :

জীবন উপকারিতা অনেক , এর কিছু উপকারিতা নিচে উল্লেখ করা হলোঃ

  • উদ্ভিদের অ-শ্বসন যোগ্য জটিল খাদ্য ভেঙে সরল করে তাই উদ্ভিদ সহজেই খাবার গ্রহণ করতে পারে।
  • মাটির গঠন ও উর্বরতা ঠিক করে তাই মাটিতে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া ও বিভিন্ন উপকারী অনুজীবের জন্ম হয় ।
  • মাটির লবণাক্ততা কমায় ও PH এর ভারসাম্য রক্ষা করে ।
  • উদ্ভিদের শিকড় বৃদ্ধি ও এনজাইম সৃষ্টি, ফুল ও ফল ধারণ ক্ষমতা বাড়ায় এবং ফলের ওজন বৃদ্ধি ও ফলের ছাল পুরু করতে সাহায্য করে ।
  • উদ্ভিদের প্রতিকূল পরিবেশে বেচে থাকার ক্ষমতা বাড়ায় ও উদ্ভিদের পানি খরচ কমায় ।
  • মাটির ক্ষতিকর দূষণ পদার্থ নষ্ট করে । ও মাটির পুষ্টিগুণ অপচয় রোধ করে।
  • উদ্ভিদের মাটির খনিজ পদার্থ শোষণের হার বাড়ায় এবং উদ্ভিদের শিকড়ের বৃদ্ধি ঘটায় ।
  • মাটিতে নতুন উদ্ভিদ সৃষ্টি ও বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বহু গুনে বাড়ায় ।
  • উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ।
  • বিভিন্ন সারের সাথে হিউমিক এসিড ব্যবহার করলে সারের কার্যকারিতা দুই থেকে তিন গুণ বাড়িয়ে দেয় ।
  • উদ্ভিদের সালোকসংশ্লেণ ক্ষমতা বাড়িয়ে দেয়, এতে বেশি পরিমানে কোষ বিভাজন হয়, তাই উদ্ভিদের খুব দ্রুত বৃদ্ধি হয় এবং কান্ড ও পাতা খুব বড় ও মোটা হয় ।

 

ব্যবহার ক্ষেত্র : 

  • জীবন বীজতলায় ব্যবহার করলে চারা পুষ্ট হয়।
  • যে সকল জমিতে সার ব্যবহারে কাজ হয় না সেখানে জীবন ব্যবহারে সারের কার্যকারী কার্যক্ষমতা ফিরে আসে।
  • ফলন বৃদ্ধিতে জীবন ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়
  • পুকুর বা মৎস্য খেতে ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফাইটোপ্লাংশন উৎপন্ন হয়।
  • জীবন সকল ফসলে ব্যবহার করা যায়।

 

ব্যবহার পদ্ধতি :

“ জীবন ” সারের সাথে মিশিয়ে মাটিতে ব্যবহার অথবা “ জীবন’’ সমস্ত জমিতে ছিটিয়ে ব্যবহার করতে হবে।

 

কার্যকর উপাদান :

হিউমিক এসিড ৫% , অ্যামিনো এসিড ৫% , অর্গানিক ম্যাটার ৩৫% , সামুদ্রিক শৈবালের মিশ্রণ ৫% , ও অন্যান্য উপাদান ১% , PH এর মান ৬ – ৮ ।

 

প্যাকেট সাইজ : ৫০০ গ্রাম ।

 

প্রয়োগমাত্রা :

প্রতি ৩৩ শতক জমিতে ৫০০ গ্রাম জীবন ব্যবহার করতে হবে।

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “জীবন হিউমিক এসিড জৈব সার Jibon (Humic Acid + Organic fertilizer)”

Your email address will not be published. Required fields are marked *

You have to be logged in to be able to add photos to your review.

সুস্থ গাছ, সুন্দর বাগান—সঠিক পুষ্টির শুরু Grow Garden থেকে

গাছের সুস্থ বৃদ্ধি, সবুজ সতেজতা এবং ভালো ফলনের জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক পুষ্টি। শুধু পানি ও মাটি যথেষ্ট নয়—গাছের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। Grow Garden আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের মানসম্মত সার, মাইক্রোনিউট্রিয়েন্ট, উদ্ভিদ পুষ্টি ও গাছের পরিচর্যার প্রয়োজনীয় পণ্য, যা আপনার বাগান ও ফসলের যত্নকে আরও সহজ ও কার্যকর করতে সহায়তা করবে।

আপনি যদি বাড়ির ছাদে সবজি চাষ করেন, বারান্দায় ফুলের গাছ রাখেন, ফলের গাছের পরিচর্যা করেন কিংবা নিয়মিত কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন—আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক পণ্য খুঁজে পেতে Grow Garden হতে পারে আপনার নির্ভরযোগ্য সহযোগী।

আমাদের পণ্যগুলো গাছের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ, গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখা এবং মাটির পুষ্টির ভারসাম্য উন্নত করতে সহায়তা করে। বিভিন্ন ধরনের গাছ ও ফসলের জন্য প্রয়োজন অনুযায়ী সার ও পুষ্টি পণ্য বেছে নেওয়ার সুযোগ থাকায়, নতুন বাগানপ্রেমী থেকে শুরু করে অভিজ্ঞ চাষি—সবাই সহজেই প্রয়োজনীয় পণ্য খুঁজে নিতে পারবেন।

কেন Grow Garden থেকে পণ্য কিনবেন?

  • মানসম্মত পণ্য: গাছের পুষ্টি ও পরিচর্যার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্য।
  • বিভিন্ন ক্যাটাগরির সমাধান: সার, মাইক্রোনিউট্রিয়েন্ট, কীটনাশক, ছত্রাকনাশকসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য।
  • বাড়ি ও কৃষি—উভয়ের জন্য: ছাদবাগান, হোম গার্ডেন থেকে শুরু করে কৃষি চাষ পর্যন্ত বিভিন্ন ব্যবহারের জন্য পণ্য।
  • সহজ অনলাইন অর্ডার: ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য নির্বাচন করে সহজে অর্ডার করার সুবিধা।
  • দ্রুত ডেলিভারি: সারা বাংলাদেশে আপনার প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার সুবিধা।
  • গাছের যত্নে সহায়তা: আপনার গাছ ও চাষের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পণ্য বেছে নিতে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা।

আপনার বাগানের প্রতিটি গাছের জন্য সঠিক যত্ন

একটি সুন্দর বাগান তৈরি করা শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। নিয়মিত পরিচর্যা, পর্যাপ্ত পুষ্টি এবং সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই একটি গাছকে সুস্থ ও সবুজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আপনার গাছের প্রয়োজন বুঝে সঠিক পণ্য নির্বাচন করুন এবং নিয়মিত যত্নের মাধ্যমে আপনার বাগানকে করে তুলুন আরও সবুজ, সতেজ ও প্রাণবন্ত।

Grow Garden — আপনার বাগানের প্রয়োজনীয় পণ্য, এখন হাতের নাগালে।